ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০ কেজি গাঁজা ও গাড়িসহ এক মাদক কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ পৌরসভার বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধে লাল ব্যানার টানাল পৌর কর্তৃপক্ষ চার বছর পর শিপ্রা রানী হত্যা রহস্যের উন্মোচন, পিবিআইয়ের জালে মূল ঘাতক কাজল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের শোক মায়ের কবরের পাশে দাফন করা হলো বিএনপি নেতা হারুন আল রশিদকে আশুগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের ইন্তেকাল কসবায় জেলা প্রশাসকের পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ

১২ প্রতিবদ্ধীকে হুইলচেয়ার উপহার দিলেন মাও. মোবারক হোসাইন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২৬৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরীব প্রতিবন্ধী মানুষের মাঝে ১২টি হুইলচেয়ার বিতরণ করেছেন মাওলানা মোঃ মোবারক হোসাইন।।তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসান আখন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতাউল্লা বোখারী।

এ উপলক্ষ্যে শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা জামায়াত এর উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা মোবারক হোসান আখন্দ।

সরাইল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের সমাজ কল্যাণ সেক্রেটারি মাওলানা আবুল বাশার ভুঁইয়া, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি,
সরাইল উপজেলা সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শাহজাহান ভূইয়া প্রমুখ।

এ সময় সরাইল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বরকত উল্লাহ মিন্টুসহ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি মাওলানা মোবারক হোসান আখন্দ প্রতিবদ্ধী ১২ জনের মাঝে হুইলচেয়ার উপহার দেন।

পরে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

১২ প্রতিবদ্ধীকে হুইলচেয়ার উপহার দিলেন মাও. মোবারক হোসাইন

আপডেট সময় : ০৪:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫