ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পৌরসভার বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধে লাল ব্যানার টানাল পৌর কর্তৃপক্ষ চার বছর পর শিপ্রা রানী হত্যা রহস্যের উন্মোচন, পিবিআইয়ের জালে মূল ঘাতক কাজল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের শোক মায়ের কবরের পাশে দাফন করা হলো বিএনপি নেতা হারুন আল রশিদকে আশুগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের ইন্তেকাল কসবায় জেলা প্রশাসকের পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ ব্রাহ্মণবাড়িয়ায় কালের কণ্ঠের সাংবাদিককে সংবর্ধনা সালিশি বৈঠকে সংঘর্ষ: ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দল নেতার মৃত্যু

সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের শোক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক ৫ বারের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়ন।

শনিবার দেওয়া এক শোক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম পারভেজ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান রাব্বুল আলামিন তাঁকে যেন জান্নাতবাসী করেন সেই প্রার্থনা করেন।

একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, হারুন আল রশিদ ছিলেন গণমানুষের নেতা। সাধারণ মানুষের কাতার থেকে রাজনীতি, তাঁর সততা, নিষ্ঠা আর সাধারণ জীবনযাপনে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেন তিনি। মানুষের অপরিসীম ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন পেয়ে বারবার তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অভিজ্ঞ এই রাজনীতিবিদ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার মাধ্যমে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারানোর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াবাসী একজন অভিভাবককে হারিয়েছে। এটি পুরো জেলার জন্য অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণ হওয়ার নয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের শোক

আপডেট সময় : ০৩:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬