ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ পৌরসভার বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধে লাল ব্যানার টানাল পৌর কর্তৃপক্ষ চার বছর পর শিপ্রা রানী হত্যা রহস্যের উন্মোচন, পিবিআইয়ের জালে মূল ঘাতক কাজল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের শোক মায়ের কবরের পাশে দাফন করা হলো বিএনপি নেতা হারুন আল রশিদকে আশুগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের ইন্তেকাল কসবায় জেলা প্রশাসকের পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ ব্রাহ্মণবাড়িয়ায় কালের কণ্ঠের সাংবাদিককে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে
জলাশয় ও শিশু সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘ঢেউ’ ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে সাত দফা প্রস্তাবনা প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রীদের সামনে শিশু অধিকার প্রতিষ্ঠা, নদী-খাল-পুকুর জলাশয় সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢেউ-এর মুখপাত্র সোহেল আহাদ বলেন, ঢেউ নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় রক্ষার কথা বলে এবং ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে পরিবেশ এবং শিশুর অধিকার—দুইটিকেই সমান গুরুত্ব দিতে হবে।
এ সময় ঢেউ-এর যুগ্মআহ্বায়ক আমিনুল ইসলাম আহাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পুকুর, খাল ও নদী ভরাট রোধে সবাইকে সচেতন হতে হবে এবং শিশু সুরক্ষার বিষয়েও সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। তিনি পরিবেশ সুরক্ষা ও শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানটি ঢেউ এর যুগ্ম আহবায়ক আলী আক্রাম খন্দকার স্বপনের সঞ্চালনায় শিক্ষার্থীরা জলাশয় সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’

আপডেট সময় : ১০:৩০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬