ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

টাকা নিন, কিন্তু ভোট দিন হাঁস মার্কায়—সরাইলে রুমিন ফরহানার দৃপ্ত আহ্বান

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফরহানা অভিযোগ করে বলেছেন, নির্বাচনে ভোট কেনাবেচার নানা খবর তাঁর কানে আসছে। বিভিন্ন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে টাকা ও উপহার দেওয়া হচ্ছে। তবে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “টাকা ও উপহার নেবেন, কিন্তু ভোট দেবেন হাঁস মার্কায়।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। রুমিন ফরহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে, নির্বাচিত হওয়ার পর তারাই আবার সেই টাকাই জনগণের হক থেকে কেটে নেয়। “আজ যারা উপহার নিয়ে আপনার দরজায় আসছে, নির্বাচনের পর তাদের খুঁজেও পাবেন না,”—যোগ করেন তিনি।

নিজের অবস্থান স্পষ্ট করে রুমিন ফরহানা বলেন, “আমি কোনো দলের প্রার্থী নই, আমি আপনাদের প্রার্থী। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত—সব দলই এক। ইনসাফ, ন্যায় ও আইনসম্মত কাজ করাই হবে আমার অঙ্গীকার।”

তিনি আরও বলেন, তিনি কারও সঙ্গে ঝগড়া-বিবাদে জড়ান না, তবে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেন না। নির্বাচন কমিশনে তাঁর দুটি ইউনিয়ন নিয়ে মামলা কিংবা প্রশাসনের সঙ্গে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নজির তিনি আগেও দেখিয়েছেন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফরহানা বলেন, “আপনাদের অন্তর স্থির রাখবেন। হাঁস মার্কার বাইরে যেন একটি ভোটও না যায়।” হাঁস মার্কাকে বড় দলের অত্যাচারের বিরুদ্ধে প্রতীক উল্লেখ করে তিনি বলেন, “অত্যাচার থেকে মুক্তি পেতে হাঁস মার্কায় ভোট দিন।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টাকা নিন, কিন্তু ভোট দিন হাঁস মার্কায়—সরাইলে রুমিন ফরহানার দৃপ্ত আহ্বান

আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬