ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

নির্বাচন ও গণভোট ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া সফরে মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৭৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের নিবিড় সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর করেন। সফরকালে তিনি সামরিক বাহিনীর মোতায়েন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, র‍্যাব, এনএসআই এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জিওসি বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেন।

মতবিনিময় শেষে মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলার দায়িত্বে থাকা সকল পদবীর সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সফরে তাঁর সঙ্গে ছিলেন কমান্ডার ১০১ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিএএম এবং ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি-সহ ডিভিশন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নির্বাচন ও গণভোট ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া সফরে মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা

আপডেট সময় : ০২:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬