ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

মাছিহাতার সন্তান আমি, সেই দাবীতে আপনারা ধানের শীষে আমাকে ভোট দেবেন- ইঞ্জিনিয়ার শ্যামল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:১৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১৬২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মাছিহাতার সন্তান আমি, আপনাদের সন্তান হিসেবে আমাকে ধানের শীষে ভোট দিন। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন মরহুমা বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, পথসভার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল।

গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন।

পথসভা শেষে তিনি চাঁন্দপুর, কাছাইট, আটলা, হাটখোলা, চিনাইর, চাপুইর, গজাইড়া গজাইড়া’সহ মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন।

পথসভা গুলোতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভাদেশ্বরা ও মাছিহাতায় ভোটের যে নির্বাচনী পথসভা এটা এলে এখানে বলাটা ঠিক হবে না কারণ এখানে আপনারা আমার নিজের লোক। আমার যেমন আপনাদের ওপর দাবি আছে আপনাদেরও আমার ওপর দাবি আছে। বাড়ির মানুষ হিসেবে সন্তান হিসেবে আমাকে ভোট দেবেন। আমার আপনাদের কাছে দাবি আছে।

তিনি বলেন, এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এলাকার ভাতশালা হয়ে শহরে যাওয়ার ভাদুঘর পর্যন্ত সড়কটির কাজ করবেন এবং গ্রামের সকল রাস্তাগুলো সংস্কার করবেন বলে আশ্বস্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ভোটকেন্দ্র যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার আপনারা আনন্দ মুখর পরিবেশে ভোট দিতে যাবেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মাছিহাতার সন্তান আমি, সেই দাবীতে আপনারা ধানের শীষে আমাকে ভোট দেবেন- ইঞ্জিনিয়ার শ্যামল

আপডেট সময় : ০৯:১৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬