ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল গার্লস হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন

কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা গাঁজা দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য মজুত করা হয়েছিল বলে জানিয়েছে অধিদপ্তর।
বুধবার ভোরে কসবা উপজেলার বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছয়টি পাটের বস্তা ও দুটি সিনথেটিক বস্তা থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো গাঁজার ৪০টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় তিন কেজি করে গাঁজা ছিল।
অধিদপ্তরের প্রাথমিক তথ্যানুযায়ী, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা গাঁজা বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় লুকিয়ে রাখা হতো। পরে রাতের অন্ধকারে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬