ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল গার্লস হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন

আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

অবশেষে জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চারমাস কারাভোগের পর অবশেষে জামিন পেয়েছেন সাবিনা (২৮) নামের এক তিন সন্তানের জননীর। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত তাকে জামিন মঞ্জুর করেন। এর আগে একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৭ জুন থেকে তিনি কারাবন্দী ছিলেন। সাবিনার আইনজীবী মোঃ জহিরুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবিনার স্বামী সফিক মিয়া আখাউড়ায় রেলওয়ে স্কুলের পূর্ব পাশে একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি ভাঙারি কুড়িয়ে বিক্রি করে সংসার চালান।এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ব্যপক সাড়া পড়ে।

অসহায় নারী সাবিনাকে বিনা ফিতে আইনী সহায়তা দেন এড. জহিরুল ইসলাম । তাকে আরও সহযোগিতা করেন এপিপি এড. সোহেল ভূইয়া, এড. কাজী সাবিত খাদেম, এড. কাজী মোঃ রনি মিয়া।

জানা যায়, গত ১৭ জুন একটি বাচ্চাসহ সাবিনাকে আখাউড়া দক্ষিণ ইউপির গাজীর বাজার এলাকায় দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে বাচ্চাসহ তাকে পুলিশে দেয়। খবর পেয়ে বাচ্চার অভিভাবক থানায় এসে বাচ্চাটি নিয়ে যায় এবং সাবিনার নামে বাচ্চা চুরি ও অপহরণ মামলা দেয়। এরপর থেকেই সে কারাগারে ছিল।

সাবিনার স্বামী সফিক মিয়া বলেন, আমার স্ত্রী মানসিক অসুস্থ। সে কোন অপরাধ করেনি। বিনা দুষে জেল খাটছে। তিনটি সন্তান নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি গরিব মানুষ। আজকে আমার স্ত্রীর জামিন হয়েছে। আমি খুব খুশি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর।

আপডেট সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬