ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল গার্লস হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি না রাখায় দিলীপের ক্ষোভ অসহায় ও দুস্থ মানুষের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির মনিটরিং টিম গঠন নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল গার্লস হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার আহ্বান এমপি শ্যামলের

শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৎ, সচেতন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ৯ কোটি টাকা।

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মধ্য দিয়েও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা রাজনৈতিক সচেতন হয়ে পড়াশোনা করবে। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমাদের মধ্যে অনেকেই ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলে।’

মাদকবিরোধী সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা জানি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা মাদকাসক্ত হয় না। তাই তোমাদের উচিত ভাই, পরিবার ও আত্মীয়স্বজনকে মাদকের বিষয়ে সচেতন করা। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গাছ লাগাতে হবে। আমরা আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাব। এর অংশ হিসেবে তোমাদেরও শামিল হতে হবে।’

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং বিদ্যালয়ের ১৯৬৭ সালের প্রাক্তন শিক্ষার্থী নাসিমা হক।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল গার্লস হাই স্কুলের ছয়তলা ভবন উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬