ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান
ভোটাধিকার পুনরুদ্ধার ও উন্নয়নের রূপরেখা:

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে শ্যামলের ১৯ দফা ইশতেহার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১৭২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলার ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল উন্নয়ন ও সুশাসনভিত্তিক ১৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

ইশতেহারে শহর ও গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সব ভাঙা সড়কের টেকসই সংস্কার, ছয় লেন বিশিষ্ট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা এবং নগর ব্যবস্থাপনায় নতুন বাইপাস ও বিকল্প সড়ক নির্মাণ। রেল যোগাযোগ উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়ন ও ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

পরিবেশ ও জলসম্পদ রক্ষায় তিতাস নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা, শহরের খাল পরিষ্কার এবং জলাশয় সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। পাশাপাশি শীতকালীন গ্যাস সংকট নিরসনে নতুন গ্যাস সংযোগ ও বিকল্প জ্বালানি ব্যবস্থার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

ইশতেহারে সামাজিক খাতকে গুরুত্ব দিয়ে নারী ও শিশুদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদরাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন, যুব সমাজের জন্য কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নিয়মিত জব ফেয়ার আয়োজনের ঘোষণা দেওয়া হয়। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষিপণ্য বিপণন কেন্দ্র স্থাপন এবং গ্রামভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তোলার কথাও বলা হয়।

স্বাস্থ্য ও শিক্ষাখাতে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, সদর হাসপাতালের আধুনিকায়ন ও শয্যা সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, পরিবর্তনের জন্য নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করতে হবে এবং ধানের শীষ প্রতীকে একটি ভোটই একটি নিরাপদ, মানবিক ও উন্নত ব্রাহ্মণবাড়িয়া গড়ার পথ সুগম করবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ভোটাধিকার পুনরুদ্ধার ও উন্নয়নের রূপরেখা:

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে শ্যামলের ১৯ দফা ইশতেহার

আপডেট সময় : ০৫:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬