ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে থাকছেন ৪৮ জন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ১৫৩ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর তিনজন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী এস. এম. শহিদ উল্লাহ এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. ইসলাম উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মোবারক হোসাইন ও খেলাফত মজলিশের প্রার্থী আবুল ফাতাহ মো. মাসুক প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের প্রার্থী হাফেজ মো. এমদাদউল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ মহসিনুল হাসান মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন হাজারি ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. হাফেজ আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন ও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভুঁইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ও স্বতন্ত্র প্রার্থী শাহ মুর্তজা আলী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৭২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

যাচাই-বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে আপিলে চারজন তাদের প্রার্থিতা ফিরে পান। সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আরও ১৩ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে ছয়টি আসনে মোট ৪৮ জন বৈধ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে থাকছেন ৪৮ জন

আপডেট সময় : ০৩:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬