ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ১৬৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠক মোহাইমিনুল আজবীনসহ শতাধিক নেতাকর্মী শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এলাকায় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি নবাগত ছাত্র নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জুলাই যোদ্ধা মোহাইমিনুল আজবীন বলেন, “আমরা আজ ছাত্রদলে যোগ দিয়েছি অনেক আশা নিয়ে। আমরা চাই দেশে একটি বাস্তব পরিবর্তন আসুক, নতুন ধারার রাজনীতি গড়ে উঠুক এবং শিক্ষিত মানুষেরা রাজনীতিতে সম্পৃক্ত হোক।”

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিন উদ্দিন নিঝুম বলেন, “আমরা যে চিন্তা ও আইডিয়া নিয়ে রাজপথে নেমেছিলাম, তা ছিল বৈষম্যহীন সমাজ গঠনের। মেধা ও বুদ্ধির ভিত্তিতে এগিয়ে যাওয়ার রাজনীতি আমরা বজায় রাখতে চাই।”
জুলাই যোদ্ধা আশিষ ভৌমিক বলেন, “আগে ফ্যাসিবাদী শাসনামলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বহু হামলা ও হয়রানি হয়েছে। ভবিষ্যতে যেন আর এমন কিছু না ঘটে—এটাই আমাদের প্রত্যাশা।”

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “তারা নিজেদের চেতনা ও অনুধাবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই আজ তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টদের সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল ব্রাহ্মণবাড়িয়া। সেই ঘাঁটি ভেঙে জুলাই যোদ্ধারাই ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত করেছে। তাদের সততা, প্রেরণা ও সাহসই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের প্রত্যাশার প্রতিফলন। এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

আপডেট সময় : ০৭:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬