ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ডিলারকে জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১৮৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে রাধিকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ‘মায়ের দোয়া’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক মো. হেলাল মিয়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মো. হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ডিলারকে জরিমানা

আপডেট সময় : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬