ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ পৌরসভার বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধে লাল ব্যানার টানাল পৌর কর্তৃপক্ষ চার বছর পর শিপ্রা রানী হত্যা রহস্যের উন্মোচন, পিবিআইয়ের জালে মূল ঘাতক কাজল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের শোক মায়ের কবরের পাশে দাফন করা হলো বিএনপি নেতা হারুন আল রশিদকে আশুগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের ইন্তেকাল কসবায় জেলা প্রশাসকের পরিদর্শন: নাগরিক সেবা, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বারোপ ব্রাহ্মণবাড়িয়ায় কালের কণ্ঠের সাংবাদিককে সংবর্ধনা

নির্বাচন নিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৪৯৪ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ না থাকায় মাঠ ফাঁকা— এমন ধারণা ভুল। অতীতে ডাকসু, চাকসু ও বিশ্ববিদ্যালয় নির্বাচনের অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিতে হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া জুবলি রোডে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহসভাপতি প্রয়াত অ্যাডভোকেট হামিদুর রহমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্যামল বলেন, “আমরা চাই, আমাদের নেতাকর্মীরা সঠিকভাবে চলুক। বিশ্ববিদ্যালয় নির্বাচনের মতো যেন ভোটের মাঠে খেসারত দিতে না হয়। আমরা যত অপকর্ম করব, তার মাশুল একদিন ভোটের দিনই দিতে হবে।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্ম যারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা এখন অত্যন্ত সচেতন। আমাদের সামান্য ভুলও তারা মেনে নেবে না। তাই দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত হামিদুর রহমানের মেয়ে ডা. শারমিন সুলতানা টুনটুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার খোকন ও আনিসুর রহমান মঞ্জু।

জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন রিপন ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর এর সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নির্বাচন নিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

আপডেট সময় : ০৬:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫