ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। প্রথম দিনেই বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা শুরুর দিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ প্রশ্নপত্র বিতরণ প্রক্রিয়া, পরীক্ষার্থীদের উপস্থিতি, কক্ষভিত্তিক শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সকল পরীক্ষা কেন্দ্র কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে। নকলসহ যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ, নকলমুক্ত ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ সময় তিনি পরীক্ষার্থীদের নির্ভয়ে ও মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬