ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৪৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটক (গেইট) নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত সিইও আব্দুল কাদির মিয়া।

উদ্বোধনকালে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সরকার দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খেলাধুলার মানোন্নয়ন ও নতুন প্রজন্মকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বিভাগীয় পর্যায়ে বিকেএসপি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশ আরও প্রতিভাবান খেলোয়াড় পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে এই প্রধান ফটক নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে, যা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তানিম শাহেদ রিপন, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ এবং প্রচার সম্পাদক মোঃ মাহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের সৌন্দর্য ও ব্যবহারের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬