ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির ৩১ দফা প্রচারণা, ভারত নিয়ে মন্তব্য সাবেক এমপির

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৩২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর মুক্তমঞ্চে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি কসবা–আখাউড়া আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবেও পরিচিত।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার গোপীনাথপুর এলাকায় এ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিকুর রহমান বলেন, “আমরা বাংলাদেশের মানুষরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্য কোনো দেশ এসে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে মাতব্বরি করুক, তা আমরা চাই না। দুর্ভাগ্যজনকভাবে সীমান্তবর্তী বৃহৎ প্রতিবেশী দেশ ভারত আমাদের উন্নয়ন চায় না, রাজনৈতিক স্থিতিশীলতাও চায় না।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আমরা যেমন ভারতের জনগণকে ভালোবাসি, তারাও যেন আমাদের জনগণকে শ্রদ্ধা করে। কোনোভাবেই এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয় যাতে করে আমরা একে অপরের প্রতি বিদ্বেষী হয়ে উঠি।”
কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের হাতে দলীয় ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির ৩১ দফা প্রচারণা, ভারত নিয়ে মন্তব্য সাবেক এমপির

আপডেট সময় : ০৬:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫