ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা ঘটনায় আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৯। এ সময় কয়েকটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় অবস্থিত র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্মকর্তারা।

আটক ব্যক্তিরা হলেন— খাগাতোয়া গ্রামের ছানোয়ারা বেগম (৪৮), আব্দুল কাদির (৬২), মো. রাহিম আহমেদ (২০), আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯) এবং নুর আলম ওরফে নুরনবী (১৯)। র‍্যাবের দাবি, আব্দুল কাদির হামলার মূল অংশগ্রহণকারীদের একজন।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী বলেন, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর এলাকায় তথ্য সংগ্রহের কাজে যান র‍্যাবের তিন গোয়েন্দা সদস্য। ফেরার পথে খাগাতোয়া এলাকায় পৌঁছালে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

পরে র‍্যাব সদস্যদের জোরপূর্বক একটি আস্তানায় নিয়ে আটকে রাখা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে র‍্যাবের অতিরিক্ত সদস্যরা অভিযান চালিয়ে আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অভিযানে শফিক ডাকাত পালিয়ে গেলেও হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা ঘটনায় আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র

আপডেট সময় : ০২:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬