ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৬১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ–এর নেতাকর্মীদের আকস্মিক মিছিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার বিকেলে জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। বিকেল সাড়ে ৪টার দিকে মেড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাখরাবাদ গ্যাস অফিস এলাকার সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী। এতে সংগঠনটির জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রকাশ্যে ঝটিকা মিছিলের ঘটনার নিন্দা জানান।

এর আগে মঙ্গলবার সকালে শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল সংলগ্ন স্থান থেকে সমাজসেবা অফিস পর্যন্ত আকস্মিক মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন।
হঠাৎ করে প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬