ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে প্রেস ব্রিফিং

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১১৬ বার পড়া হয়েছে

“সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। এসময় জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, জেলা প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ ও নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধাসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আসাদ নগরে ৭৭৬ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
এছাড়া গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত উঠান বৈঠক, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী, অনলাইন প্রচার ও সড়ক প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে প্রেস ব্রিফিং

আপডেট সময় : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬