ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার ওসির সঙ্গে ১২ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১৯০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামের সঙ্গে পৌরসভার ১২টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর ১২টায় সদর মডেল থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতে ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরেন। পরে বিভিন্ন ওয়ার্ডের নেতারা নিজ নিজ এলাকার মাদক, চুরি, ছিনতাইসহ নানা সামাজিক সমস্যার কথা তুলে ধরে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ‘মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই’ সংগঠনের সভাপতি মো. মাহফুজুর রহমান পুষ্প শহরে মাদকের ভয়াবহ বিস্তার, এর কুফল এবং সামাজিক অবক্ষয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

সভায় সদর মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “একটি শহরকে মাদক ও অপরাধমুক্ত করতে হলে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, এতে আমি আনন্দিত। আপনাদের সহযোগিতা পেলে শহর থেকে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে কাজ করা আরও সহজ হবে।”

এ সময় বিএনপি নেতৃবৃন্দ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পৌরসভার ১২টি ওয়ার্ড বিএনপির নেতারা কখনো অনৈতিক কোনো আবদার নিয়ে থানায় যাবেন না। সমাজের কল্যাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে কাজ করারও অঙ্গীকার করেন তারা।

সভায় উপস্থিত ছিলেন— ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুর রউফ ভূইয়া শানু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জারু মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল রানা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার ওসির সঙ্গে ১২ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় : ১০:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬