ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগেই গড়ে উঠবে আধুনিক ব্রাহ্মণবাড়িয়া — কবীর আহমেদ ভূঁইয়া

আবু নাছের রতন
  • আপডেট সময় : ১১:১৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ২৪৭ বার পড়া হয়েছে

দেশের গণ্ডি পেরিয়ে হাজার মাইল দূরে ইউরোপের দেশ পর্তুগালেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দেশপ্রেম ও আত্মিক বন্ধনের উজ্জ্বল প্রকাশ ঘটেছে এক সংবর্ধনা অনুষ্ঠানে। ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার পর্তুগাল সফরকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগাল আয়োজন করে এক উষ্ণ ও বর্ণাঢ্য সংবর্ধনার।

প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন সম্ভাবনা, প্রবাসীদের কল্যাণ এবং জাতীয় রাজনীতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভূমিকার নানা দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম ও সদস্য সচিব সোহাগ হাসান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান জামান। তিনি বলেন, প্রবাসীরা শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রতি প্রবাসীদের আবেগ ও দায়বদ্ধতা জেলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কে. নাসির, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শফিকুজ্জামান চৌধুরী ও বদরুল ইসলাম, ক্রোয়েশিয়া বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান রেজা, বিএনপি নেতা রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর, গাফফার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল এবং যুবদল নেতা এসএম কাউসার আলম। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনার জবাবে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন, তারা দেশের অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক ভাবমূর্তির অন্যতম চালিকাশক্তি।” তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে আধুনিক ও কর্মসংস্থানমুখী জেলায় রূপান্তর করতে প্রবাসীদের অভিজ্ঞতা, বিনিয়োগ এবং আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীর অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে তারা যে সুনাম অর্জন করেছেন, তা দেশের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে প্রবাসী নেতৃবৃন্দ কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে তিনি প্রবাসীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে মতবিনিময় করেন এবং স্থানীয় সমস্যা, বিনিয়োগ সম্ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগেই গড়ে উঠবে আধুনিক ব্রাহ্মণবাড়িয়া — কবীর আহমেদ ভূঁইয়া

আপডেট সময় : ১১:১৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬