ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলকে ঘিরে তোলপাড়

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হঠাৎ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত ওই ঝটিকা কর্মসূচির ঘটনায় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য দেখা দিয়েছে।

মঙ্গলবার সকালে শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল সংলগ্ন স্থান থেকে মিছিলটি শুরু হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।

স্থানীয়দের ভাষ্য, বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া শহর শাখার সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে মিছিল বের করেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি তোলেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনেও স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। পুরো ঘটনাটি এলাকায় উত্তেজনা ও কৌতূহলের জন্ম দেয়।

ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মিছিলের বিষয়ে আগে থেকে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না।

গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও আগাম কোনো বার্তা পাওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করেছে।

তিনি আরও জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলকে ঘিরে তোলপাড়

আপডেট সময় : ০১:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬