ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

ব্রাহ্মণবাড়িয়ায় বর্জ্য, যানজট ও নগর পরিকল্পনায় সমাধান খুঁজতে পৌর প্রশাসকের সঙ্গে বিএনপির মতবিনিময়

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৯২ বার পড়া হয়েছে

শহরের বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, স্থানীয় ড্রাইভারদের লাইসেন্স প্রদান ও পরিকল্পিত নগরায়নসহ বিভিন্ন ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসকের সঙ্গে ১২টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) সকাল ১০টায় পৌর প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতারা তাদের এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সভায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান পুষ্প বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে বলেন, ছয়বাড়িয়া এলাকার ময়লার ভাগাড়ের কারণে সড়কে চলাচলে ভোগান্তি বাড়ছে। সেখানে দ্রুত বাউন্ডারি নির্মাণ এবং নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল আহমেদ শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমাস উদ্দিন হেলাল অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স পৌর এলাকার প্রকৃত বাসিন্দাদের মধ্যে বণ্টন নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি একটি বাসযোগ্য ও পরিকল্পিত নগর গড়ে তুলতে পৌর প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় অন্যান্য ওয়ার্ড নেতারাও নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

পৌর প্রশাসক শরিফুল ইসলাম উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। তিনি পৌরসভার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বর্জ্য, যানজট ও নগর পরিকল্পনায় সমাধান খুঁজতে পৌর প্রশাসকের সঙ্গে বিএনপির মতবিনিময়

আপডেট সময় : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬