কীটনাশক ট্যাবলেট সেবনে নবীনগর ও আখাউড়ায় দুই নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৪:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৮০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আখাউড়া উপজেলায় পৃথক ঘটনায় কীটনাশক ট্যাবলেট (কেরির ট্যাবলেট) সেবন করে দুই নারী আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন নবীনগর উপজেলার নজুপা বেগম (৫০) ও আখাউড়া উপজেলার জরিনা বেগম (৬০)।
রোববার (১০ মে) দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী নজুপা বেগম পারিবারিক কলহের জেরে কীটনাশক ট্যাবলেট (কেরির ট্যাবলেট) সেবন করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চান্দুপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী জরিনা বেগমও পারিবারিক বিরোধের কারণে একইভাবে কীটনাশক ট্যাবলেট (কেরির ট্যাবলেট) সেবন করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদটি শেয়ার করুন
























