ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

বাঞ্ছারামপুরে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

বাঞ্ছারামপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে মোট ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে উপজেলার কালিকাপুর, রাধানগর ও কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিকাপুর এলাকায় ২০০ ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্ক অকেজো করে ২০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাধানগর মধ্যপাড়ায় ৪০০ ফুট পাইপ উত্তোলন ও ৪,৯২০ ফুট নেটওয়ার্ক অকেজো করে আরও ৫০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে কালিকাপুর ও রাধানগরে মোট ৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলার ধনকুবের হিসেবে পরিচিত মতিন মিয়ার মালিকানাধীন সোহেল মার্কেটের ২টি বাণিজ্যিক রাইজার বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে ৩৬টি সংযোগ পরিচালিত হচ্ছিল বলে স্বীকার করেন মার্কেটের ম্যানেজার মইনুল হোসেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লার গৌরিপুর এবিকা টিমের প্রকৌশলী অম্লান কুমার দত্ত বলেন,
“নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুরে প্রায় ৭০টি আবাসিক ও ২টি বাণিজ্যিকসহ মোট ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি, অবৈধ সংযোগ চিহ্নিতকরণ ও বকেয়া বিল আদায়ে আমাদের টিম ধারাবাহিকভাবে কাজ করছে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫