সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৪:০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
রাজধানীর বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করা, জেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্র পরিচালনায় সার্বিক সফলতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন















