ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৫৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৬ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় ১৫ বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান শাহীন এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটার উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শুরু হলে রাত ২টা পর্যন্ত গণনা কার্যক্রম চলে। রাত ২টার পর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তবে কার্যকরী কমিটির পাঁচটি সদস্য পদের ভোট গণনা তখনও চলছিল।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান শাহীন ১ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ বি এম মোমিনুল হক পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট।

অন্যদিকে সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান ২ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মাহবুবুর রহমান ৭৭৩, লুৎফুল হাই ভূইয়া ৪২৮, কামরুল ইসলাম ৩৪৯ এবং অ্যাডভোকেট শাহ ওয়াসিম পারভেজ ২৭৮ ভোট পেয়েছেন।

এছাড়াও কার্যকরি সদস্য পদে বিজয়ী ৫ জন। ফলাফল অনুযায়ী, ১ হাজার ৫৭৬ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে প্রথম হয়েছেন মো. সাঈদ হাসান সানি (ব্যালট নং-৩৫)। ১ হাজার ৪০৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুমেল উদ্দিন আহম্মেদ (ব্যালট নং-২৯)। ১ হাজার ২৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. আশিকুল ইসলাম সুমন (ব্যালট নং-০৯)। ১ হাজার ৭৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. তানভীর রুবেল (ব্যালট নং-১৫)। আর ১ হাজার ২৭ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন কাজী মহিবুল ইসলাম ডিকন (ব্যালট নং-২৬)।

তারা হলেন, সাইদ হাসান সানি,আশিকুল ইসলাম সুমন, রুমেল উদ্দিন আহমেদ,তানভীর রুবেল, মহিবুল ইসলাম ডিকন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সেক্রেটারি পদে পাঁচজন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী ছিলেন।

এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন। এর মধ্যে মোট ৪ হাজার ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি

আপডেট সময় : ১১:৫৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬