ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২ বার পড়া হয়েছে

নদী, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এ লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা, অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

নোঙর বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং নদী-প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নোঙর বাংলাদেশের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি বলেন, “নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষা শুধু কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “নোঙর বাংলাদেশ যেভাবে নদী ও পরিবেশ রক্ষায় কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন (অবসরপ্রাপ্ত শিক্ষক), সিনিয়র সহ-সভাপতি মো. ছগির আহমেদ কাজল, সহ-সভাপতি মোশারফ হোসেন (শিক্ষক), উম্মে সালমা হেপি, অ্যাডভোকেট জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল), যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখী, এম. এ. মোমেন (শিক্ষক) ও ফরহাদ সরকারসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, তথ্য-প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার (ইস্টার্ন মিডিয়া), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এলএলবি, অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল (মাছরাঙা টেলিভিশন), শিক্ষা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন সোহেল-(সিঙ্গার), সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কুহিনূর আক্তার, সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহমেদ চৌধুরী (মঞ্জু) উপস্থিত ছিলেন।

নির্বাহী সদস্যদের মধ্যে রাশেদ কবির আকন্দ, মো. আনিছুর রহমান, মো. আলম রানা, এইচ. এম. শাহিন আহমেদ, ফেরদৌসি আক্তার, মো. নিশাদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. খলিলুর রহমান, জয়নাল আবেদীন, মোহাম্মদ রেজাউল হক, ফয়সাল, সাইফুল ইসলাম, রুনা আক্তার, মো. আরিফুল হক জুয়েল, খাদেমুল ইসলাম জীবন ও রমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ জানান, নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, পরিচ্ছন্নতা কর্মসূচি, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

আপডেট সময় : ০৪:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬