ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬২ বার পড়া হয়েছে

নদী, প্রকৃতি, পরিবেশ ও জীবন রক্ষায় নিবেদিত জাতীয় সংগঠন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘তিতাস নদী ও পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিতাস নদী ও খাল দখল-দূষণমুক্ত রাখা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা, শহরের ড্রেন ও সড়ক আবর্জনামুক্ত রাখা এবং পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা মো. শাহ আলমগীর মনির হোসেন। প্রধান অতিথি ছিলেন নোঙরের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামস সুমন। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজিম হোসেন শেখ, নোঙর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাতুল বণিক, পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
আলোচনায় বক্তারা বলেন, তিতাস নদীর পাড়ে আবর্জনা ফেলা, শহরের ড্রেন ভরাট করে দেওয়া, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা ছাড়া ফেলা এবং অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এসব বিষয়ে নাগরিকদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও কার্যকর উদ্যোগ নিতে হবে।
আলোচনায় আরও অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, চিকিৎসক শারমীন সুলতানা টুনটুন, সাংবাদিক শেখ সহিদুল ইসলাম, মো. আরজু, ইব্রাহিম খান সাদাত, নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহসভাপতি অধ্যাপক মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মো. আরিফ বিল্লাহ, বিডি ক্লিনের প্রতিনিধি লিটন দেবনাথ, হেল্পলাইন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি কিবরিয়া এবং মহিলা দল জেলা সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি।
বক্তারা তিতাস নদীর নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় ড্রেজিং, নদী-খাল দখল ও দূষণ বন্ধ, সড়ক ও ড্রেন আবর্জনামুক্ত রাখা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে নোঙরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামস সুমন বলেন, ‘তিতাস নদী ও খালকে দূষণ-দখলমুক্ত রাখা এবং হাসপাতালসহ বিভিন্ন বর্জ্য যত্রতত্র ফেলে শহরের রাস্তা ও ড্রেনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকা প্রয়োজন। নদী ও পরিবেশ রক্ষা করার দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়াবাসীর। এ জন্য আপনাদেরই সচেতন হতে হবে।’
প্রধান অতিথি বলেন, তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। নদী রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ব্যপারে জনগণকেও সম্পৃক্ত করতে হবে। নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি তিতাস নদীসহ স্থানীয় জলাশয় ও পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নদী, জলাশয়, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় নোঙরের নেতৃবৃন্দ ও সদস্যদের করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ আইন এবং এর প্রয়োগের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান

আপডেট সময় : ০৬:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬