ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:৪০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনস্থ ১৪টি ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান) এমপি।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর (৩) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপি, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান এমপি এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি।
এছাড়াও সভায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলার ১৪টি ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরা হয়। নেতৃবৃন্দ দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার প্রতিটি ইউনিটকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন















