ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার তালশহর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলস্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। এরপর তালশহর এলাকায় পৌঁছালে ট্রেনের পেছনের তিনটি বগি হঠাৎ আলাদা হয়ে যায়। তাৎক্ষণিকভাবে লোকোমাস্টার ব্রেক করলে ইঞ্জিনসহ বাকি বগিগুলো প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
তালশহর স্টেশনের দায়িত্বরত মাস্টার শহিদুল ইসলাম বলেন, “চলন্ত অবস্থায় বাফার খুলে গিয়ে ট্রেনের পেছনের তিনটি বগি আলাদা হয়ে যায়। বর্তমানে বগিগুলো পুনরায় জোড়া লাগানোর কাজ চলছে।”
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান জানান, কাপলিং হুক ভেঙে বগিগুলো বিচ্ছিন্ন হয়েছিল। তবে একাধিক লাইন থাকায় আপ ও ডাউন উভয় দিকের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৯:৩১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫