ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবিতে কসবার সাংবাদিকদের মানববন্ধন।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৩২৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনের ঘুষ-অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মোঃ ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কসবা স্বাধীনতা চত্বরের সামনে কসবার সাংবাদিক ও সুশীল সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কসবা প্রেসক্লাব, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। এছাড়াও রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজ সংহতি প্রকাশ করে। মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মোঃ.আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিনকে প্রত্যাহার এবং ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়েছে।

কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে ও কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন লিটন, যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রুবেল আহমেদ, কসবা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ রুবেল আহমেদ, মাইটিভির কসবা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, এনটিভির কসবা-আখাউড়া প্রতিনিধি সাইদুল ইসলাম, কসবা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি (সিটিএল) এলমান ভুইয়া এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা শহিদুল খাঁ, রাজু আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশ কর্তৃক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাজ হলো অন্যায়-অনিয়ম, দুর্নীতি, সাফল্য ও সম্ভাবনা জনসম্মুখে তুলে ধরা। সংবাদের বিষয়ে কোনো আপত্তি থাকলে ইমিগ্রেশন ওসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রতিবাদ পাঠাতে পারতেন অথবা জাতীয় প্রেস কাউন্সিলে ও অভিযোগ জানাতে পারতেন। কিন্তু তা না করে তিনি সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা ও আখাউড়া থানার ওসি ষিয়টি তদন্ত ছাড়াই এফআইআর গ্রহণ করা উদ্দেশ্যমূলক ও অনভিপ্রেত। এটি সাংবাদিকদের কণ্ঠরোধের অপপ্রয়াস।

তারা আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়েও সাংবাদিকদের উপর নানা আইনি বাধা চাপিয়ে রাখা হয়েছিল। এখন যদি একই ধারা অব্যাহত থাকে তবে প্রশাসনে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। এতে সাধারণ মানুষ পদে পদে ভোগান্তির শিকার হবে। বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর ১২ আগস্ট ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আব্দুস সাত্তার বাদী হয়ে সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসির অপসারণের দাবিতে কসবার সাংবাদিকদের মানববন্ধন।

আপডেট সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫