ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পানির ট্যাংকে পাওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৫০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / ২৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পানির ট্যাংকে পাওয়া লাশের পরিচয় মিলেছে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল মর্গে গিয়ে তার স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

নিহত যুবকের নাম তালিব মিয়া (২৪)। তিনি জেলা শহরের কান্দিপাড়ার মাইমল পাড়ার মৃত রাজা মিয়ার ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, তালিব মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৪/৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতাল মর্গে গিয়ে তা শনাক্ত করেন। এর আগে, বিকেলে জেলা শহরের কলেজপাড়া এলাকার একটি বাসার টিনের চালের ওপর রাখা ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি গলে বিকৃত হওয়ায় সে সময় নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

ঘটনাস্থলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল কাদের জানান, কলেজপাড়ার একটি বাড়িতে ট্যাপের পানি কয়েকদিন ধরে দুর্গন্ধ ও ময়লাযুক্ত আসছিল। পরে মঙ্গলবার বিকেলে একটি শিশুকে পানির ট্যাংকটি দেখতে ওঠানো হয়। সে ট্যাংকের মুখ খুলে মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পানির ট্যাংকে পাওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে

আপডেট সময় : ০১:৫০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫