ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেফতার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৪৯৯ বার পড়া হয়েছে

৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দলীয় নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দেশব্যাপী ভাইরাল হওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেফতার হয়েছেন। শনিবার (১ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি।

শুক্রবার (১ মার্চ) রাতে রাজধানীর ধানমন্ডিতে আবহানী খেলার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জাগো নিউজকে জানান, আবহানী মাঠের পাশে সড়কে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালানো হয়। তখন উম্মে হানি সেতুকে পেয়ে তাকেও তল্লাশি করা হয়। এসময় তার মোবাইল থেকে কিছু তথ্য পাওয়া যায়। তখন জানা যায়, তিনি যুব মহিলা লীগের নেত্রী। ওসি আরও বলেন, তবে তিনি জিজ্ঞাসাবাদে জানান যে, তিনি এখন আর রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার সংসার চলে না। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি, তিনি অনৈতিক কাজের সঙ্গে জড়িত। পরে তাকে আমরা আটক করে থানায় নিয়ে আসি। তাকে শুক্রবার আদালতে পাঠানো হলে জামিন পান।

ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি জানান, উম্মে হানি সেতুর বিরুদ্ধে একাধিক মামলা আছে। তিনি যেন বিদেশ না যেতে পারেন এই ব্যবস্থাও নেওয়া আছে। পরে তাকে আবার গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উম্মে হানি সেতু আওয়ামী সরকার পতনের পর দলীয় একটি ফেসবুক গ্রুপে সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এর অডিও রেকর্ড জাগো নিউজের কাছে এলে সংবাদ প্রকাশ হয়। তখন ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তৈরি করে। এ ঘটনায় জাগো নিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিকে ফোনে গালাগাল করে হুমকিও দেন উম্মে হানি সেতু। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫