ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

নিরাপত্তা দিন, উপদেষ্টা বানিয়েছি শুধু এসি গাড়িতে চড়ার জন্যে নয়

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

নারী-শিশুদের ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জাতীয় ছাত্রসমাজের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র নেতারা দুই দফা দাবি উপস্থাপন করেন।

মানববন্ধনে জাতীয় ছাত্র সমাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক মেহেদী মোহাম্মদ নিশাত বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, দেশের মানুষের নিরাপত্তা যদি দিতে না পারেন, তাহলে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয়ে দ্রুত সম্ভব পদত্যাগ করুন। আপনারা ক্ষমতায় থেকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে পদত্যাগ করে ছাত্রজনতার হাতে দেশ তুলে দিন। আর যদি আমার কোন বোন বা নারী ধর্ষণ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারেন তাহলে দেশের প্রতিটি ওয়ার্ড ও থানায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, আমরা জুলাই বিপ্লবে আন্দোলন করেছি। হাসিনার পতন ঘটিয়েছে, অসংখ্য ছাত্র বুকের তাজা রক্ত ঝরিয়েছে। সংখ্য প্রাণহানি হয়েছে। কিন্তু এখন এই গনতান্ত্রিক দেশে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না। আপনাদের আমরা উপদেষ্টা বানিয়েছি শুধু এসি গাড়িতে চড়ার জন্যে নয়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বায়োজিদূর রহমান সিয়াম দুই দফা ঘোষণা করে বলেন, এক, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন পাশ হলেও তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত কতটি মামলায় ফাঁসি কার্যকর হয়েছে, এর তথ্য ছাত্রজনতার কাছে দিতে হবে। দ্বিতীয় দফা হচ্ছে, চীনা আইনের আদলে শিশু ধর্ষণের ক্ষেত্রে দ্রুততম সময়ে মৃত্যুদন্ড আইন পাশ করতে হবে।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মেহেরুন্নেসা মুনিয়া, ছাত্র প্রতিনিধি মাইনুল হাসান জুবায়ের,আমানুল হক নিশাত,সিয়াম আফ্রিদী, সরকারি কলেজ প্রতিনিধি তৌসিফ আহমেদ, জায়েদ জীব্রিল, নাসিরনগর প্রতিনিধি বিএম সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রতিনিধি জাবের এবং অন্নদা সরাকারি উচ্চ বিদ্যালয়, গভ: মডেল হাই স্কুল,সাবের সুবহান বালিকা উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিরাপত্তা দিন, উপদেষ্টা বানিয়েছি শুধু এসি গাড়িতে চড়ার জন্যে নয়

আপডেট সময় : ০২:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫