ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামাদের মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা পর তুলে নিলেন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামাদের মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা পর তুলে নিলেন

ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামারা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাউতলি এলাকায় এ অবরোধ সৃষ্টি করেন তারা। এর ফলে মহাসড়কে দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুইপাশে যানজট তৈরি হয়। পরে দুপুরে প্রশাসনের আশ্বাসে ১টায় প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এসময় বক্তারা বলেন, ২০১৬ ও ২০২১ সালের পৃথক সহিংসতার ঘটনায় দায়ের করা ৭৫টি মামলায় ৩ হাজারেরও বেশি হেফাজত ইসলামের নেতাকর্মীসহ আলেম-ওলামাদের আসামি করা হয়েছে। অবরোধকারীরা জানিয়েছেন, সরকারের তরফ থেকে আজকের মধ্যে মামলা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে অবরোধ চলতে থাকবে।

জেলা হেফাজতে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাকারিয়া জানান, ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। কিন্তু হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের নামে রাজনৈতিক প্রতিহিংসায় করা মিথ্যা মামলাগুলো এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। আজকের মধ্যে মামলা গুলো প্রত্যাহার ঘোষণা না এলে কাল থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আগামী রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামাদের মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, ৩ ঘণ্টা পর তুলে নিলেন

আপডেট সময় : ১২:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫