ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর হলেন মুবারক হোসাইন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

মাওলানা মুবারক হোসাইন আকন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়ার জেলা আমীর নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত জেলা জামায়াতের রোকন সম্মেলনে রোকনদের সরাসরি ভোটে তিনি ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর নির্বাচিত হন। জেলা শহরের টি এ রোডে অবস্থিত স্বপ্নিল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমীর কাজী দীন মুহাম্মদ। সম্মেলনে উপস্থিত ৬১৫ জন রোকনের সরাসরি ভোটে মাওলানা মুবারক হোসাইন আকন্দ ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর নির্বাচিত হন।

নির্বাচন শেষে প্রধান অতিথি নবনির্বাচিত জেলা আমীর হিসেবে মোবারক হোসেন আকন্দ এর নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য যে, জেলা মজলিশে সূরা নির্বাচনের পর, জেলা সেক্রেটারিসহ অন্যান্য বিভাগীয় দায়িত্ব বন্টন করবেন।

বর্তমানে মুবারক হোসাইন আকন্দ জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র শিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর হলেন মুবারক হোসাইন

আপডেট সময় : ০১:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫