ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মায়ের দল আওয়ামী লীগ, মেয়ের পথ বিএনপি।। মনোনয়ন ঘিরে কৌতূহল ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম তিতাসে দেশের সর্বোচ্চ গভীর কূপ ‘তিতাস-৩১’ খনন শুরু, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পিবিআইয়ের চৌকস তদন্তে উন্মোচিত নিশাত হত্যা রহস্য: ‘ঘুরতে নেওয়ার প্রলোভন’, তারপর শ্বাসরোধে নৃশংস হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

যারা দেশকে নতুন করে গড়তে দিতে চান না তারাই এখন নির্বাচন চাচ্ছেন: ফরহাদ মজহার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩০৯ বার পড়া হয়েছে

লেখক ভাবুক কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্র চিন্ত্রক ফরহাদ মজহার বলেন, যারা বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে দিতে চায় না। তারা বলছে, আমরা এখনই নির্বাচন চাই। আমরা এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে আমরাও ১৫-২০ বছর লুটপাট করব। এটা হলো পরিস্থিতি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধ্যাত্বিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ: ৫৭তম স্বরণোৎসব ও লোকজ মেলা বার্ষিক ওরসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশুগঞ্জ  প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, আশুগঞ্জ থানা কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ইব্রাহিম খান শাহাদাত প্রমুখ।

এ সময় তিনি সারাদেশের বিভিন্ন মাজারে ভাংচুরের কথা উল্লেখ করে বলেন, যারা মাজার ভেঙেছে তাদের কথার সঙ্গে আমাদের রাসূল (সা.) এর দেখানো কথার কোনো মিল নেই। এরা বিদেশি দুশমন। এর আমাদের দেশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে আবার দিল্লির তাবেদারি প্রতিষ্ঠার জন্য মাজার ভাঙছে। আপনাদের বিভ্রান্ত করছে। আমরা যদি সতর্ক না হই তাহলে আবারো আমাদের দেশকে দিল্লির অধীনে নেবে।

বই মেলায় হামলা সম্পর্কে তিনি বলেন, বই মেলায় যে ঘটনা, বাংলা একাডেমিতেও হয়েছে- এটা পরিকল্পিত। কারণ যে প্রকাশক একজন লেখিকার বই প্রকাশ করেছেন, তাকে যখন বলা হয়েছে, লেখিকা বাংলাদেশের জনগনের পক্ষে নন, বরং ভারতের বিজিবির পক্ষে এবং তার বই আমাদের জাতীয় বই মেলায় আমরা প্রচার করতে চাই না, যারা দেশ ধ্বংস করতে চায়, দখল করতে চায় তাদের বই প্রচার করা যাবে না। সেটাই তারা বলতে চেয়েছিল। তখন প্রকাশক তাদের বই না সরিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এবং পরাজিত শক্তির পক্ষে দম্ভ দেখিয়েছেন। তারপরও সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। এক শ্রেণির ব্যক্তি ভারতের পক্ষে সেই লেখিকার পক্ষে দাবি করছে, এটা লেখকদের স্বাধীনতা। দেশের জনগণের যারা দুশমন, তাদের বই, তত্ত্ব, চিন্তা প্রচার করতে দেবেন কি দেবেন না তার তর্ক।

আধ্যাত্বিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ:  ৫৭তম স্বরণোৎসব ও লোকজ মেলা বার্ষিক ওরশে নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন। এছাড়াও দিনব্যাপী দেশের খ্যাতনামা শিল্পী লালন, বাউল ও পালাগান পরিবেশন করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

যারা দেশকে নতুন করে গড়তে দিতে চান না তারাই এখন নির্বাচন চাচ্ছেন: ফরহাদ মজহার

আপডেট সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫