ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

প্রান্তিক কৃষকরা ঋণ খেলাপি করে না: ইঞ্জিনিয়ার শ্যামল

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৬০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবিভুক্ত) ৫২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

ব্রাহ্মণবাড়িয়া সদর ইউসিসি লিমিটেডের সভাপতি মো. আলী আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু, ব্রাহ্মণবাড়িয়ার সদর ইউসিসি লিঃ সহ-সভাপতি মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সদর ইউসিসি লিঃ সদস্য মো. নিয়ামুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নূরুল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মে. মোসলে উদ্দিন, সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মুক্তার হোসেন।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মে. সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রায়হান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিআরডিবির মাধ্যমে প্রান্তিক মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করছে। গ্রামীণ জনগোষ্ঠি উন্নয়ন করতে পারলেই রাষ্ট্রের উন্নয়ন হবে। বিআরডিবির কাজ সত্যি প্রশংসনীয়। তিনি আরো বলেন, বড় বড় ব্যবসায়ীরা ঋণ খেলাপি করে থাকে, কিন্তু প্রান্তিক কৃষকরা ঋণ খেলাপি করে না। প্রান্তিক কৃষকদের ছেলে মেয়েদের শিক্ষা কর্মসূচি গ্রহণ করা জরুরী। শিক্ষা জাতির মেরুদন্ড। বিএনপি ক্ষমতায় গেলে বিআরডিবির মাধ্যমে প্রান্তিক কৃষকদের ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে। সাধারণ সভা শেষে ৫৭ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রায় ২৯ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রান্তিক কৃষকরা ঋণ খেলাপি করে না: ইঞ্জিনিয়ার শ্যামল

আপডেট সময় : ০৫:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫