ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মায়ের দল আওয়ামী লীগ, মেয়ের পথ বিএনপি।। মনোনয়ন ঘিরে কৌতূহল ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম তিতাসে দেশের সর্বোচ্চ গভীর কূপ ‘তিতাস-৩১’ খনন শুরু, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পিবিআইয়ের চৌকস তদন্তে উন্মোচিত নিশাত হত্যা রহস্য: ‘ঘুরতে নেওয়ার প্রলোভন’, তারপর শ্বাসরোধে নৃশংস হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য ও শিক্ষার্থী নিহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৯৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদরে দিগন্ত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী এবং ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোকাদ্দেছ মিয়া (৭০) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়কের আলাকপুর নামক এলাকায় ওমর ফারুক ও দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় মোকাদ্দেছ মিয়ার সাথে এ দুর্ঘটনা ঘটে।

ওমর ফারুক চিনাইর গ্রামের জারুলতলা এলাকার শওকত ভূইয়ার ছেলে। ফারুক গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। আহত ফজলে রাব্বী (২২) একই এলাকার আনু মিয়ার ছেলে ও নিহত মোকাদ্দেছ মিয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামের মৃত হাজী ইব্রাহিম মিয়ার ছেলে৷

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক সেনাসদস্য মোকাদ্দেস মিয়া তার স্ত্রীসহ আখাউড়ার খড়মপুরে মাজার জিয়ারত করতে যান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ফেরার পথে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোকাদ্দেস মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফারুক সকালে মোটরসাইকেল মেরামত করতে চিনাইর যায়। সেখানে মেরামত করার পর মোটরসাইকেল মেকানিক ফজলে রাব্বিসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ফিরছিলেন। পথিমধ্যে সুলতানপুর-আখাউড়া সড়কের আলাকপুরে দিগন্ত বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া শহর অভিমুখী দিগন্ত বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজ শিক্ষার্থী ওমর ফারুককে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত ফজলে রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দিগন্ত বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়। তিনি আরও জানান, অপর দিকে ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা মোকাদ্দেছ মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মোকাদ্দেছ মিয়া আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নবীনগরের নারুই এলাকার তামিম (১৭) আহত হয়ে আখাউড়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়। তিনি জানান, নিহত দুজনের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবার অভিযোগ দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য ও শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫