ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে

কামরুজ্জামান মামুন সভাপতি ও মফিজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৩৯৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ ইং নব-নির্বাচিত সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান বাবুল । ১৫টি পদে মধ্যে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাকি ১৩টি পদের লড়াই হয়।

১৫টি পদে মধ্যে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাকি ১৩ টি পদের লড়াই হয়। এ নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ১০টি পদে অংশগ্রহণ করে। এরমধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৭টি পদেই পরাজিত হয়েছেন তারা। জয়লাভ করেছে সিনিয়র সহসভাপতি, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও ৪নং সদস্য পদে। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মিয়া এই ফলাফল নিশ্চিত করেছেন।

নির্বাচনে ১৫টি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সমাজ কল্যাণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন জয়লাভ করে। বৃহস্পতিবার বাকি ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবদূর রহমানের সাথে একই ফোরামের বহিস্কৃত সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুনের মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়াও সভাপতি পদে আরও দুইজন অংশগ্রহণ করেন। নির্বাচনী ফলাফলে একেএম কামরুজ্জামান মামুন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদূর রহমান পেয়েছেন ২৪৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল ৩৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামসুজ্জামান চৌধুরী কানন পেয়েছেন ১৫৪ ভোট। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে শামসুল হক লিটন, সহসভাপতি পদে কাজী এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আশরাফুল ইসলাম খান (চমন), যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মোহাম্মদ ফরহাদ হোসেন, সম্পাদক পাঠাগার পদে জিল্লুর রহমান, সম্পাদক তথ্য-প্রযুক্তি পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী তারেক, অডিটর পদে রেজুয়ানুর রহমান রনি, সদস্য পদে জহিরুল ইসলাম, শেখ সাজিদুর রহমান সজিব, শাহ সুলতান রকি ও মোহাম্মদ ইয়াকুব আলী জয়লাভ করেছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে

কামরুজ্জামান মামুন সভাপতি ও মফিজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক

আপডেট সময় : ০৭:০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫