ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া নূরে আলম ছিদ্দিকীর সমর্থনে গণমিছিল ও লিফলেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় : ০৩:৪৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৩৮৬ বার পড়া হয়েছে

পহেলা ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে দলের গুরুত্বপূর্ণ নেতা আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী বিভিন্ন এলাকায় জনসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এর ধারাবাহিকতায় আজ পীরবাড়ি থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঞ্চলে সর্বস্তরের মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। লিফলেটের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ এবং মোরগ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণ ও গণমিছিল কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি দৃশ্যমান হয়। তাদের আন্তরিক অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ব্যান্ড পার্টির সুরে নাচ-গানের মধ্যে দিয়ে পুরো শহর এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

এদিন নূরে আলম ছিদ্দিকী নেতাকর্মীদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি মোরগ মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।

নূরে আলম ছিদ্দিকী তাঁর বক্তব্যে জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে আমরা একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী জেলা বিএনপি গড়ে তুলতে চাই। এই সম্মেলন আমাদের সংগঠনকে আরো সুসংগঠিত করতে বড় ভূমিকা রাখবে।”

এ আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আগামী সম্মেলন নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া নূরে আলম ছিদ্দিকীর সমর্থনে গণমিছিল ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৩:৪৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫