ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

নবীনগরে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৪:১৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৪৮৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক হত্যা, চুরি, ডাকাতি, নারী নির্যাতন, ও অপহরণসহ মোট সাতটি মামলার আসামি শাহাব উদ্দিন (৩৮) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে চারপাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে এস আই শামীম, এস আই আজাদ, এএসআই বিল্লাল, এএসআই কালাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ২টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার
১টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, নবীনগর উপজেলার বাঙ্গরায় অবস্থিত এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে সম্প্রতি ল্যাপটপ, সিপিও, প্রজেক্টর, পানির ফিল্টারসহ স্কুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে স্কুলের চোরাইকৃত ওইসব মালামাল দেখতে পায়। এসময় তার বাড়ি থেকে দেশীয় দুটি অস্ত্র ও উক্ত মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় এসআই মো. শামীম ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে ১টি ও স্কুলের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত এই আসামির বিরুদ্ধে নবীনগর থানায় আজকের দুটি মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নবীনগরে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:১৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫