ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

শরিয়াহ বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় কোনো জোটে যাইনি: চরমোনাই পীর

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৪১ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু শরিয়াহ বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা কোনো জোটে যাইনি।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুরের পক্ষে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমরা একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন, দেশপ্রেমিক মানুষ আছেন, ইসলামপ্রেমিক জনগণ আছেন।”

তিনি বলেন, জাতীয় নির্বাচনে দলগুলোর আদর্শ জনগণকে যাচাই করতে হবে। বিএনপিসহ তাদের জোট যে নীতি ও আদর্শ নিয়ে দেশ চালাতে চায়, সেই আদর্শ অনুযায়ী বাংলাদেশ প্রায় ৫৪ বছর পরিচালিত হয়েছে। এটি মূলত প্রচলিত গণতন্ত্রের নীতি, যার প্রবক্তা ছিলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন—যেখানে জনগণকে সমস্ত ক্ষমতার মালিক হিসেবে বিবেচনা করা হয়।

চরমোনাই পীর আরও বলেন, “জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা নিজেরাই স্বীকার করছেন, তারা ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী নয়, প্রচলিত আইনের মাধ্যমেই দেশ পরিচালনা করবেন। যে প্রচলিত ব্যবস্থায় দেশ ৫৩–৫৪ বছর চলেছে, সেই একই নীতি আবার প্রয়োগ করলে বাংলাদেশের মানুষ শান্তি কিংবা মুক্তি পাবে—এটা কল্পনাও করা যায় না।”

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন সরকার। সভায় প্রধান আকর্ষণ ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মিজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান, আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শরিয়াহ বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় কোনো জোটে যাইনি: চরমোনাই পীর

আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬