ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম

ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করার আহ্বান সিরাজুল ইসলামের

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৪৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, ধানের শীষের মার্কায় ভোট দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে।

মঙ্গলবার নবীনগরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। নবীনগর সদর এলাকায় শতশত নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, ভোটের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে মরহুমা বেগম খালেদা জিয়া আন্দোলন-সংগ্রাম করে গেছেন।

তিনি দেশ ও জনগণকে ছেড়ে যাননি, তাই জনগণকেও ধানের শীষের পাশে থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর প্রশাসক মোঃ মলাই মিয়া, সাবেক ভিপি মোঃ তাজুল ইসলাম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির মিয়া, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জয়নাল খান, জেলা যুবদলের সহসভাপতি মোঃ জাহের, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন টিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিছ শাহীনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সকাল থেকে বিকাল পর্যন্ত নবীনগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করার আহ্বান সিরাজুল ইসলামের

আপডেট সময় : ০১:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬