ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলি, দুই বাংলাদেশি নিহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ২৩২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে মোরছালিন। তিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত ব্যক্তি মধুপুর গ্রামের বাসিন্দা নবীর হোসেন (৪০)। পারিবারিক সূত্র জানিয়েছে, তাদের মরদেহ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে।
এ ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহতদের স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে কয়েকজন চোরাকারবারি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেনসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় নবীর হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মধুপুর গ্রামের বাসিন্দা মো. সবুর বলেন, সীমান্তে গুলিতে দুইজন নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। নিহত নবীর হোসেনের পরিবারের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান।

নবীর হোসেনের ছেলে মো. তপন জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে তার বাবা বাড়িতে ছিলেন না। পরে বিভিন্ন মাধ্যমে তিনি বাবার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন।
ধজনগর গ্রামের রিপন পাঠান জানান, রাতের দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল সীমান্তের কাটাতারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মোরছালিন গুলিবিদ্ধ হন এবং অন্যরা আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যান। তিনি আরও জানান, মোরছালিন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন সাংবাদিকদের বলেন, সীমান্তে একজন নিহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর প্রশাসনের কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলি, দুই বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৭:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬