ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

কসবায় ইপিজেড স্থাপন নিয়ে এগোচ্ছে সরকার, পেছনে কবীর ভুঁইয়ার প্রস্তাব

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২৪৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি নতুন রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে প্রয়োজনীয় বিধি অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভুঁইয়ার প্রস্তাবের ভিত্তিতেই কসবার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় ইপিজেড স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। এর আগে গত ২৪ মার্চ তিনি বেপজার নির্বাহী চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র পাঠান।

প্রস্তাবে উল্লেখ করা হয়, তিনলাখপীর এলাকা ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত। এছাড়া আখাউড়া স্থলবন্দর ও রেলওয়ে জংশনের নিকটবর্তী হওয়ায় পণ্য পরিবহন সহজ হবে। এলাকাটিতে পর্যাপ্ত খাসজমি থাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রেও সুবিধা রয়েছে।

এ বিষয়ে কবীর আহমেদ ভুঁইয়া বলেন, প্রয়োজন হলে ব্যক্তিমালিকানাধীন জমিও সহজে অধিগ্রহণ করা সম্ভব হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ-সুবিধাও এখানে ভালো। তার মতে, এই ইপিজেড বাস্তবায়িত হলে কসবা-আখাউড়া অঞ্চলসহ পুরো ব্রাহ্মণবাড়িয়ার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং ইতোমধ্যে তারা এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। বেপজা প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে জেলার শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কসবায় ইপিজেড স্থাপন নিয়ে এগোচ্ছে সরকার, পেছনে কবীর ভুঁইয়ার প্রস্তাব

আপডেট সময় : ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬