ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ, দুইদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজের দুই দিন পর মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ।
নিহত বিশাল ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার সিদ্বেশ্বরী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাতে ফান্দাউক বাজারে ওষুধ কিনতে বের হয়ে আর বাড়ি ফেরেননি বিশাল। সোমবার সকালে স্থানীয়রা বলভদ্র নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পরিদর্শক তানভীর আহমেদ জানান, নিখোঁজ হওয়ার ঘটনায় রোববার রাতে বিশালের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ, দুইদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫