ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ বিএনপিকেই নির্বাচিত করবে। এ কারণেই ফ্যাসিস্ট চক্র নির্বাচন বানচাল ও অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে একটি র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে আনন্দ র‌্যালি বের হয়ে দক্ষিণ কালিবাড়ি মোড়, টি.এ.রোড, পুরাতন কাছারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন—জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, সহ-সভাপতি আবু শামীম মো. আরিফ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও তারা এখনও নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশে বসে নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করছে। তাই এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, যেন কোনোভাবেই ফ্যাসিস্টদের ঠাঁই না হয়।

তারা আরও বলেন, আসন্ন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। তবে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারও নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী, এ দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নেবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫